মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১৮:২২

মতলবে আবেগঘন পরিবেশে ‘জীবন্ত মাতৃপূজা’

সন্তানরা পূজলেন ৬০ গর্ভধারিণী মাকে

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
মতলবে আবেগঘন পরিবেশে ‘জীবন্ত মাতৃপূজা’

“কেবল প্রতিমাতে নয়, প্রতি মা’কে পূজা করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মতলবে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘জীবন্ত মাতৃপূজা’। শারদাঞ্জলি ফোরাম মতলব উপজেলা কমিটির উদ্যোগে এবং মধ্য কলাদী শ্রী শ্রী হরিসভা দুর্গা পূজা কমিটির সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে ৬০ জন সন্তান নিজ নিজ গর্ভধারিণী মায়ের পূজা সম্পন্ন করেন।

শারদাঞ্জলি ফোরাম চাঁদপুর জেলা কমিটির সভাপতি রিপন কুমার সাহার পৌরোহিত্যে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সন্তানরা যখন মন্ত্রোচ্চারণ ও ভক্তির মাধ্যমে নিজ নিজ মায়ের চরণ বন্দনা করেন, তখন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, যা উপস্থিত ভক্তদের মনে গভীর আলোড়ন সৃষ্টি করে।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে উপস্থিত ভক্তরা বলেন, সনাতন ধর্মের কৃষ্টি ও সংস্কৃতিতে পরিবারের অন্যতম প্রধান স্তম্ভ হলেন মা। সংসারে প্রগাঢ় পারিবারিক বন্ধন গড়ে তুলতে এবং মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের এই সংস্কৃতি শারদাঞ্জলি ফোরাম মতলবে প্রথমবারের মতো ছড়িয়ে দেওয়ায় তারা প্রশংসার দাবিদার। দেশের বিভিন্ন প্রান্তের মতো মতলবেও সংগঠনটির এমন মহতী উদ্যোগ আগামীতে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

এর আগে অনুষ্ঠানের শুরুতে শারদাঞ্জলি ফোরাম মতলব উপজেলা কমিটির সভাপতি সুশীল কুমার রায় ও সাধারণ সম্পাদক দেবাশীষ সরকার (আশীষ)সহ অন্য সদস্যরা জেলা কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন। জবাবে জেলা কমিটির পক্ষ থেকেও উপজেলা কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং উপস্থিত ভক্তদের মাঝে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক অনুপ দে চাকী, প্রচার সম্পাদক রুবেল সরকার রিংকু এবং কোষাধ্যক্ষ গোবিন্দ চন্দ্র ঘোষসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানশেষে জেলা কমিটির সভাপতি রিপন কুমার সাহার পরিচালনায় সমবেত প্রার্থনার মাধ্যমে বিশ্ব শান্তি ও বিদেহী সকল আত্মার পরম শান্তি কামনা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়