প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১৬:১৫
গণি-আয়েশা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা প্রদান

চাঁদপুর প্রেসক্লাবের অফিস সহায়ক শফিকুল ইসলামের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে গণি-আয়েশা ফাউন্ডেশন।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব কার্যালয়ে শফিকুল ইসলামের চিকিৎসা ব্যয় নির্বাহে এ সহায়তা হস্তান্তর করা হয়।
এ সময় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাবেক সভাপতি রহিম বাদশা, গণি-আয়েশা ফাউন্ডেশনের সভাপতি শাহজাহান সিদ্দিকী ও সদস্য নেয়ামত হোসেন উপস্থিত ছিলেন।
জানা গেছে, শফিকুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে ক'দিন ধরে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অসুস্থতার সংবাদ দেখতে পেয়ে গণি-আয়েশা ফাউন্ডেশনের পক্ষ থেকে দ্রুত আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় তার চিকিৎসা বাবদ এ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
অসুস্থ একজন সহকর্মীর পাশে তাৎক্ষণিকভাবে এভাবে এগিয়ে আসার উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।








