মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১৫:০৩

চাঁদপুর জেলা প্রশাসনের শারদীয় দুর্গোৎসব পরবর্তী মূল্যায়ন সভা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
চাঁদপুর জেলা প্রশাসনের শারদীয় দুর্গোৎসব পরবর্তী মূল্যায়ন সভা

চাঁদপুরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে এক মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

মূল্যায়ন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিবৃন্দ, চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং চাঁদপুর জেলা ও বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

সভায় এবারের শারদীয় দুর্গোৎসব অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করা হয়। উৎসব চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক নিরাপত্তায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের দায়িত্বশীল ও সহযোগিতামূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়।

বক্তারা চাঁদপুরের ঐতিহাসিক সামপ্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ধারণ করে ভবিষ্যতেও যেকোনো জাতীয় ও ধর্মীয় উৎসব একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে উদযাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সফলভাবে দুর্গোৎসব সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয় এবং জেলায় সম্প্রীতির এই ধারা আরও সুদৃঢ় করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়