সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ২১:২২

ফরিদগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা

ফরিদগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক প্রণয়ন ও সড়ক উন্নয়নের অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে এবং উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসানের সঞ্চালনায় কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটস (বিইটিএস)-এর জিআইএস বিশেষজ্ঞ আব্দুল্লাহ।

কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিববৃন্দ এবং পৌর নাগরিক ফোরামের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

কর্মশালায় টেকসই গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক অবকাঠামোর পরিকল্পিত ব্যবহার এবং স্থানীয় জনগণের যাতায়াত সুগম করতে গ্রামীণ সড়কের ‘কোর রোড নেটওয়ার্ক’ প্রণয়ন, গুরুত্বপূর্ণ সড়ক চিহ্নিতকরণ এবং সড়ক উন্নয়নের অগ্রাধিকার নির্ধারণের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ফরিদগঞ্জ উপজেলা শাখা এ কর্মশালার আয়োজন করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়