রবিবার, ৩১ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩১ মে ২০২৬, ১৭:২২

বিচার না পাবার আশঙ্কায় সন্ত্রাসী হামলার শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

ফরিদগঞ্জ ব্যুরো।।
বিচার না পাবার আশঙ্কায় সন্ত্রাসী হামলার শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

ফরিদগঞ্জে নিরীহ পরিবারের এক গৃহবধূর শ্লীলতাহানি, মারধর ও তার স্বামীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। থানায় অভিযোগ দিলেও বিচারহীনতার আশঙ্কা থাকায় ও সঠিক বিচার প্রত্যাশা করে সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি কামনা করে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারটি। রোববার (৩১ মে ২০২৬) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে শনিবার (৩০ মে ২০২৬) ভাটিয়ালপুর গ্রামে নিরীহ এ পরিবারটির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে ঘটনার শিকার গৃহবধূ মোসা. সুমি আক্তার (৩৫) বলেন, ঘটনার দিন সকালে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কথা কাটাকাটির সময় আমার স্বামী মো. জাকির হোসেনের ওপর প্রথমে সন্ত্রাসী হামলা করে আমাদের প্রতিবেশী খাদেমুল ইসলাম শেখ, মোহাম্মদ হোসেন শেখ গং। হামলার শিকার আমার স্বামীর ডাকচিৎকার শুনে আমি ঘটনাস্থলে গিয়ে স্বামীকে বাঁচাতে চাইলে অভিযুক্তরা আমাকেও মারধর করে ও আমার পরনের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আমরা উদ্ধার হয়ে হাসপাতাল চিকিৎসা করি এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করি। তবে পুলিশের ব্যবহার ও তাদের আচরণে আমাদের বুঝতে বাকি নেই যে, পুলিশ আমাদের বিচার বঞ্চিত করবে। তাই আমরা আজকের এ সংবাদ সম্মেলনের মাধ্যমে বিচার বিভাগের দৃষ্টি কামনা করছি, আমরা যেন ন্যায় বিচার পাই।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গৃহবধূর স্বামী জাকির হোসেন, তাদের শিশু মেয়ে জুঁই ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন বলেন, অভিযোগ দিয়ে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যববস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়