শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৩

ফরিদগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি এমএ হান্নানকে ফুলেল শুভেচ্ছা

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি এমএ হান্নানকে ফুলেল শুভেচ্ছা

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নানকে ফরিদগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তাকে এই শুভেচ্ছা জানানো হয়।

প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকরা নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানান এবং তাঁর সফলতা কামনা করেন।

শুভেচ্ছা গ্রহণশেষে প্রদত্ত বক্তব্যে এমপি এম. এ. হান্নান বলেন, “এই বিজয় শুধু আমার নয়, এটি এলাকার সকল মানুষের সম্মিলিত অর্জন।”

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নির্ভয়ে সত্য তুলে ধরতে হবে। আমি যদি কখনো অন্যায় করি, আমার বিরুদ্ধেও নির্ভয়ে লিখবেন।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম. কে. মানিক পাঠান, মশিউর রহমান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহম্মদ, সাবেক সহ-সভাপতি প্রভাষক মহিউদ্দিন ও একেএম সালাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ও আব্দুস সোবহান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণ রবিদাস ও এস. এম. ইকবাল, প্রচার সম্পাদক আনিসুর রহমান সুজন, আইসিটি সম্পাদক গাজী মোমিন, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন ফারুক, সাহিত্য সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক তাপস চক্রবর্তী, নির্বাহী সদস্য জাকির হোসেন সৈকত ও শিমুল হাছানসহ প্রেসক্লাবের অন্য সদস্যরা। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত এমপির সঙ্গে সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়