বুধবার, ০১ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৪

আঃ মান্নান পাটোয়ারী এন্ভ সন্স ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত

মোঃ মঈনুল ইসলাম কাজল
আঃ মান্নান পাটোয়ারী এন্ভ সন্স ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত

শাহরাস্তি উপজেলার বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক আঃ মান্নান পাটোয়ারী এন্ভ সন্স ফাউন্ডেশনের উদ্যোগে শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। উপজেলার সুচিপাড়া উঃ ও দক্ষিণ চিতোষী পশ্চিম ইউনিয়নের বিভিন্ন গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ফাউন্ডেশনের সদস্যরা। ফাউন্ডেশনের প্রধান বিশিষ্ট ব্যবসায়ী আঃ মান্নান পাটোয়ারী সাংবাদিকদের বলেন, আমি সবসময়ই জনগণের পাশে থাকার চেষ্টা করি। বিগত করোনা মহামারীর সময় আমি জনগণের পাশে সহযোগিতায় হাত বাড়িয়ে দেই। বর্তমান সময়ে বন্যা পরিস্থিতি বিবেচনা করে ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি আঃ মান্নান পাটোয়ারী বলেন মানুষের সেবায় নিয়োজিত উন্নয়ন মূলক কর্মকান্ড চলমান রাখতে পরিবারের সদস্যদের অনুরোধে ফাউন্ডেশন গঠন করা হয়েছে। আগামী দিনগুলোতে ফাউন্ডেশনের উদ্যোগে সাধারণ মানুষের কল্যাণে কাজ করা হবে।

ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ খোরশেদ আলম পাটোয়ারী, সুচিপাড়া উঃ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, নির্বাহী সদস্য জালাল আহমেদ খোকন, আলী আকবর ব্যাপারীসহ ফাউন্ডেশনের সদস্যরা।

উল্লেখ্য বিশিষ্ট ব্যবসায়ী আঃ মান্নান পাটোয়ারী শাহরাস্তি উপজেলার বিভিন্ন সামাজিক উন্নয়নে দির্ঘদিন যাবৎ অবদান রেখে চলেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়