প্রকাশ : ০২ জুন ২০২২, ১৭:৫৫
নবাগত জেলা প্রশাসকের সাথে ইমাম সমিতির সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক কামরুল হাসান এঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা জাতীয় ইমাম সমিতির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুরের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান ইফার প্রকাশিত দৈনন্দিন জীবনে ইসলাম এ কিতাবটি উপহার তুলে দেন জেলা প্রশাসকের হাতে। উপস্থিত ছিলেন জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম এবং জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজী।
|আরো খবর
- এসবি খালে জেলা পরিষদের বক্স কালভার্টের ভিত্তি প্রস্তর স্থাপন
- প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদমর্যাদায় উন্নীত হওয়ায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন
- এখন পর্যন্ত চাঁদপুরে নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে এবং গণমাধ্যমে প্রকাশের মতো কোনো ঘটনা ঘটেনি : জেলা প্রশাসক
জেলা প্রশাসক কামরুল হাসান ইসলামিক ফাউন্ডেশন সহ হজ এবং বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেন। এছাড়া ইমামদের প্রতি তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের দোয়া কামনা করেছেন।






