প্রকাশ : ১১ মে ২০২৬, ১৮:৪৪
অ্যাড. হাবিবুর রহমান লিটুর বাবার স্মরণে মিলাদ ও দোয়া

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাড. হাবিবুর রহমান লিটুর বাবার স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
সোমবার (১১ মে ২০২৬) বাদ জোহর চাঁদপুর জেলা আইনজীবী সমিতির মসজিদে পরিবারের পক্ষ থেকে মরহুম ডা. মো. আবুল হোসেন গাজী স্মরণে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম । এতে অংশ নেন
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামসুল ইসলাম মন্টু, সিনিয়র আইনজীবী প্রফেসর সিরাজুল ইসলাম, অ্যাড.সেলিম আকবর, অ্যাড. জহিরুল ইসলাম, অ্যাড. শাহজাহান মিয়া, অ্যাড. আহছান হাবীব, অ্যাড. জসিম পাটওয়ারী, অ্যাড. নাজিমউল্লা বাপ্পী, অ্যাড. আবদুল্লা আল মামুন, মরহুমের ছেলে অ্যাড. হাবিবুর রহমান লিটু, আজিজুর রহমান খোকা সহ আইনজীবী ও মুসল্লিরা।








