শনিবার, ০৯ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ মে ২০২৬, ১০:০৪

শ্বশুড় বাড়ির দ্বন্দ্বে প্রাণ দিলেন রাসেল ইভান

কামরুজ্জামান টুটুল।।
শ্বশুড় বাড়ির দ্বন্দ্বে প্রাণ দিলেন রাসেল ইভান

তরতাজা যুবক রাসেল ইভান (২৫)। শান্তশিষ্টভাবে মোটরসাইকেল চালাতেন। ফল ব্যবসায়ী বাবার একমাত্র পুত্র সন্তান। প্রেম করে বিয়ে করা রাসেল ইভানা নামের ৬ মাসের কন্যা সন্তানের জনক। সব কিছু মিলিয়ে বেশ শাস্তিতে দিন যাচ্ছিলো না জীবনে। থাকতেন শ্বশুর বাড়িতে। ঠিক শ্বশুর বাড়িতে কী ঘটেছে তা পুরোপুরি ছেলে নিজ মুখে না বললেও ফোনে কারো সাথে কথাগুলো বলার সময় আড়াল থেকে শুনেছেন তার মা। সেই থেকে নিহতের পরিবার দাবি করছেন শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের চরম অবনতির কারণে আত্মহত্যার পথ বেছে নেয় রাসেল। নিহত রাসেল চাঁদপুর সদর উপজেলার দেবপুর গ্রামের শাহজালালের সন্তান। এ ঘটনায় লাশ উদ্ধার করেছে। শুক্রবার (৯ মে ২০২৬) দিনগত রাতের কোনো এক সময় নিজ বসতঘরে তিনি ফাঁস দেন।

রাসেলের বাবা ফল ব্যবসায়ী জালাল বেপারী জানান, ছেলে নিজের পছন্দে বিয়ে করেছে, মেনে নিয়েছি। বউয়ের ইচ্ছাতে গত দু বছর ধরে বউয়ের সাথে তার বাড়ি হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড়ে থাকতো ছেলে। গত বেশ কিছু দিন ধরে তাদের দুজনের মাঝে ঝামেলা চরমে পোঁছলে ৬ মাসের নাতনিকে নিয়ে গত ৩/৪ দিন আগে ছেলে বাড়িতে চলে আসে। এরপরেই বউয়ের পরিবার পুলিশ দিয়ে নাতনিকে আমার বাড়ি থেকে নিয়ে যায়।

রাসেলের মা জানান, শুক্রবার রাতে ছেলে বাড়িতে এসে রুমে ঢুকে কার কাছে জানি অভিযোগের সুরে বলে, আমি আজকে ৬ দিন ভাত খাই না, আমাকে মারছে কেন? এমন কথা বলা অবস্থাতে আমি ছেলেকে জড়িয়ে ধরে বলি, বাবা তোরে কে মারছে মাকে বল, কেন তুই ভাত খাস্ না? এর পরে রাতে ছেলে এভাবে চলে যাবে আমি তো কল্পনা করি নি। এমন কিছু হবে জানলে তো সারারাত পোলার কাছে বসে থাকতাম বলে গগনবিদারী চিৎকার শুরু করে দেন।

এ দিকে খবর পেয়ে চাঁদপুর মডেল থানা কর্তৃপক্ষ সুরতহাল তৈরি শেষে ময়নাতন্তের জন্যে লাশ উদ্ধার করে নিয়ে গেছে বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়