বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ মে ২০২৬, ২০:০২

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আব্দুল্লাহ আল মামুন।।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ রানার নেতৃত্বে শহরের ওয়্যারলেস বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থাগ্রহণ করা হয়। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং আমদানিকারকের সঠিক তথ্য প্রদানে ব্যর্থ হওয়ায় বাসস্ট্যান্ড এলাকার ফয়সাল শপিং কমপ্লেক্সে অবস্থিত পিক এন্ড পে প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ওয়্যারলেস বাজারে মাংস বিক্রিতে অনিয়ম পাওয়ায় মেসার্স নীরব মাংসের দোকানকে ৫ হাজার টাকা এবং একই এলাকায় এক মুরগি বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।

অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর জেলা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি মো. বিপ্লব সরকার এবং পুলিশের একটি টিম।

এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে শহরের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান ও পেট্রোল পাম্পগুলো পরিদর্শন করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়