প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১০:০৩
হৃদয়ের গোপন চিঠি
হৃদয়ের গোপন চিঠি তানজিনা আক্তার
প্রিয় অলকানন্দ,সুলক্ষণ
নিশ্চয়ই এখন ঘুমিয়ে পড়েছেন?
আপনি কী জানেন আকাশে যে চাঁদ উঁকি দিয়েছে!
হুরহুর করে বাতাসেরা শীতের আভাস জানান দিচ্ছে!
কার্তিকে নবান্নের আগমনে হেমন্তের শঙ্খচিলের ডানায় ভর করে
গুটি গুটি পায়ে হেঁটে আসছে কুয়াশার ভোর!
আচ্ছা আপনার রুমে কী জানলা আছে
নাকি থাকা সত্বেও বন্ধ করে রাখেন!
শোনেন নক্ষত্র,অরিইন্দম সুরঞ্জন সাহেব!
মাঝেমধ্যে একটু করে জানলাটা খুলে রাখিয়েন
স্নিগ্ধ বাতাসের সাথে মৃদুস্বরে আলিঙ্গন করে নিয়েন।
তাহলে চাঁদ মুগ্ধ হয়ে তার জ্যোস্না বিলাতে পারবে।
আর সে আলোয় আলোকিত হয়ে আপনি
নিশ্চিন্তে নিদ্রা যাপন করতে পারবেন!







