প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৬
শেষ হয়েও শেষ না কোন কথা
ফারহানা আহাসান

ফারহানা আহাসান শেষ হয়েও শেষ না কোন কথা
এক সন্ধ্যায় শেষ হয়েছিল কিছু গল্প
এক আকাশের নিচে শেষ হয়েছিল কিছু অধ্যায়।
যদিও হতে পারে আবারো দেখা
শেষ হয়েও শেষ না কোন কথা।আবার রাত হবে, সূর্য উঠবে
আবার দিনের শুরুটা হবে
নিদ্রা নিশি আবার পূর্ণ হবে
যদিও হতে পারে আবারো দেখা
শেষ হয়েও শেষ না কোন কথা।ব্যবধান ছিল কিছু
দুজনের পথ ছিল অল্প
তো কী হয়েছে?
দেখা হয়েছিল এই বেশ
যদিও হতে পারে আবারো দেখা
শেষ হয়েও শেষ না কোন কথা।হয়তো আবারো হবে দেখা কিছু কথা, কিছু সন্ধ্যা, কিছু জমা অনুভূতি নিয়ে।








