শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪

নিঃশব্দ বিশ্বাসে

জাসমিনা খাতুন
নিঃশব্দ বিশ্বাসে

জাসমিনা খাতুন নিঃশব্দ বিশ্বাসে

ধ্বংসস্তূপের শহরে দাঁড়িয়ে আছে স্মৃতি

স্মৃতিরা আর এগোতে পারে না।

ভাঙা দেওয়ালের ফাঁকে ফাঁকে

সূর্যটাও চেষ্টা করছে মানুষের মুখ চিনে নিতে।

পবিত্র গঙ্গায় ভেসে যাওয়া মৃত শরীর

ক্লান্ত চোখে প্রশ্ন নিয়ে ভেসে যাচ্ছে, পচে যাচ্ছে।

বুকের ওপর দাঁড়িয়ে আছে একদল পাখি;

ওদের ডানায় ধুলো,ওদের চোখে ক্ষুধার্ত আগুনÑ

ওরা ভাবছে,ঠোক্কর দিয়ে দিয়ে

লাশটাকে খেয়ে ফেলব!

না

লাশের ভেতর যে স্বপ্নগুলো সভ্যতার

পাহারায় জেগে আছে, উড়ানের অভাবে পচে যাচ্ছে

তাকে উড়িয়ে নিয়ে যাব নিঃশ্বাসের মতো,

নিঃশব্দ বিশ্বাসে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়