প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২
স্পর্ধিত অনুমতি
ফারহানা খান

ফারহানা খান স্পর্ধিত অনুমতি
ছেড়ে চলে যাবে?
বাড়ির উঠান, চৌকাঠ, এ দেশের
মাটি, নদী, পাহাড়, সমুদ্র?
এমনি যেতে পারো ছেড়ে শরীর
মিশে যেতে পারো মাটিতে,
কিম্বা পুড়ে হয়ে যেতে পারো ছাই।
এ হৃদয় ছেড়ে যেতে পারো?
আমার দিন রাত হাসি আনন্দ দীর্ঘশ্বাস!
এ হৃদয়ে পা দিতে ঈশ্বরেরও অনুমতি নিতে হয়
সেই অনুমতি নিয়েই
বাড়ে স্পর্ধা, বাড়ে মায়া।
তুমি ছেড়ে যাবে বিনা অনুমতিতে?
এত সহজ?








