প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০১
ফুল তো আমি নিজে
ইমরান নাজির

ইমরান নাজির ফুল তো আমি নিজে
তোমার জন্য আমি নিজে ফুটন্ত এক ফুল,
এক্সট্রা করে পুষ্প চেয়ে করছ কেন ভুল?
তোমার কাছে ফুল তো হবে আমার শোভন মুখ,
উদ্ভাসিত মুখটা দেখে ঘুচবে তোমার দুখ।
আমি তোমার শিউলী-গোলাপ বকুল-রজনী,
তোমার কাছে দাম তো আমার সমান অবনী।
আমি তোমার গন্ধ বেলির চোখ জুড়ানোর ছবি,
আমি তোমার ফুটন্ত ফুল ভালোবাসার কবি।
পুষ্পবাগের গোলাপ থেকেও কাব্য আমার দামী,
ছন্দ আমার সুবাস বিলায় প্রতি দিবস-যামী।








