প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২
বর্ণমালার গান

মুহাম্মদ কাউছার আলম রবি
বর্ণমালার গান
উৎসর্গ : প্রিয় মা ‘আয়িশা আলম রাফা’কে।রক্তে রাঙা রাজপথ আর পলাশ রাঙা মন,
মায়ের ভাষার মান বাঁচাতে একুশের সেই ক্ষণ।
বিশ্বের মাঝে আমরাই একা দিয়েছি অকাতরে প্রাণ,
বর্ণমালায় অমর করেছি একটি জাতির গান।
রবির আলোর দীপ্ত ছটা, নজরুলের ওই সুর,
জীবনানন্দের ধানসিঁড়ি আজ বিশ্বজোড়া সুর।
গদ্যে-পদ্যে, ছন্দে-কাব্যি অনুপম এক মায়া,
বাংলা আমার শীতল পরশ, চিরসবুজ ছায়া।
বিচিত্র এই বুলি আমাদের, হাজারো প্রাণের স্বর,
তবুও কেন আপন ছেড়ে পরকে ভাবি ঘর?
প্রযুক্তির এই নতুন দিনেও থাকুক সে অম্লান,
হৃদয়জুড়ে স্পন্দিত হোক বাংলার জয়গান।







