প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪০
ওরা

রাজীব কুমার দাস ওরা
বলেছিল খোকাÑ‘মাগো তোমার জন্য আনবো নতুন দেশ
মায়ের ভাষা থাকবে অমর থাকবে না বিদ্বেষ’,
ওরা ছিল পথে পথে মিছিল-শ্লোগানেÑ“রাষ্ট্রভাষা বাংলা চাই
বীর বাঙালী অস্ত্র ধরো রাজপথ ভুলি নাই”।
শত মুষ্টি চেতনা রূপে রাজপথ দাপালো
পাক বুলেটে বাঙালির বুক রক্তে মাটি রাঙালো।
কনকনে শীত নিশাচরেরা আঁধার রাজ্যে জেগেছে
মায়ের ভাষা বাঁচাতে ওরা বীর যোদ্ধা সেজেছে,
দেশের মাটিতে লুটেছে বীর ছাত্র-যুবক-শ্রমিক-চাষা
মাটি আমার, দেশ আমার, বাঙলা আমার মায়ের ভাষা।
অলিতে গলিতে লাশের জোয়ার মিছিল সারি সারি
নারীর সম্ভ্রম লুটেছে পাক-হানাদার কত বীরঙ্গনার আহাজারি।
লাল সবুজের পতাকা ওরা এনেছে বিজয় গানে
কত স্বজন হারা শোক, আত্মচিৎকার, ধিক্কার কিছু প্রাণে।
ভাষা এসেছে এসেছে পতাকা আসেনি মায়ের খোকা
ক্লান্ত চোখ পথে পড়ে থাকে পেয়ে যায় যদি দেখা,
খোলা জানালায় জেগেছে জননী আশায় বুকটি ভরা
নিশিত রজনী কোনো এক প্রহরে হয়তো ফিরবে ওরা।







