রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৩

ঊর্ধ্ব গগনে শব্দের ধ্বনি

মোখলেছুর রহমান ভূঁইয়া
ঊর্ধ্ব গগনে শব্দের ধ্বনি

মোখলেছুর রহমান ভূঁইয়া ঊর্ধ্ব গগনে শব্দের ধ্বনি

ভূমিষ্ঠ হবার পর থেকেই আমাদের কান্না কণ্ঠের আকুতি মিনতিতে রাজপথ

ওড়া শুনেনি, ভ্রুক্ষেপে তাচ্ছিল্যে

ওড়া কণ্ঠ রোধে ওঠে পড়ে

নিবারণ অতিষ্ঠ করে পথচলা

মুখে বুঁজে দিতে চায় অক্ষরের বিষগুল্ম আমাদের বসন্ত নিয়ে অন্ধকারে ছক আঁকে

আমরা আমাদের রাঙা ফুল চাই

ফুল না!

ওড়া বুলেটে ঝাঁঝরা ফুলের গন্ধ শুঁকে

আমরা শীরদাড় করি রাজপথে রাঙাই একুশ

আজ আমাদের বসন্তের সাজে

উত্তর থেকে দক্ষিণ

পূর্ব থেকে পশ্চিম

ঊর্ধ্ব গগনে শব্দের ধ্বনি

মাতৃভাষার একুশে ফেব্রুয়ারি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়