বুধবার, ০১ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ২১:৫৮

চাঁদপুর সদরে ৪শ’ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
চাঁদপুর সদরে ৪শ’ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

চাঁদপুরে ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ৪শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন হয়েছে।

বুধবার (১ এপ্রিল ২০২৬) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবুল হোসেন, সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা, মনোয়ার হোসেন, খাইরুল বাসার, সাদিকা আক্তার, মোহাম্মদ জসিম উদ্দিনসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়