প্রকাশ : ০৩ জুন ২০২৫, ২১:২৯
ফরিদগঞ্জে ডিসির ঘোষণা বাস্তবায়ন চায় সিআইপি কৃষক সংগ্রাম কমিটি

ফরিদগঞ্জে কৃষকদের সাথে মতবিনিময় সভায় দেয়া চাঁদপুরের জেলা প্রশাসকের ঘোষণার বাস্তবায়ন চায় সিআইপি কৃষক সংগ্রাম কমিটি। গত ২৯ মে ২০২৫ তারিখে ফরিদগঞ্জ ওনুআ পাঠাগারে অনুষ্ঠিত এক সভায় বক্তারা এই আহ্বান জানান।
|আরো খবর
- ফরিদগঞ্জে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- ফরিদগঞ্জের বিএনপি নেতা টুটুল পাটওয়ারীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার, থানায় জিডি
- ফরিদগঞ্জে ফারইস্ট ইন্স্যুরেন্সের মেয়াদোত্তীর্ণ দাবির টাকা প্রদানে গ্রাহকদের মানববন্ধন, কর্মী কর্তৃক বাধাদানের অভিযোগ
সংগ্রাম কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, কয়েক মাস আগে জেলা প্রশাসকের উপস্থিতিতে কৃষক সংগ্রাম কমিটি এবং কৃষক প্রতিনিধিদের সাথে প্রশাসনের মতবিনিময় সভায় ফরিদগঞ্জ উপজেলার খালগুলোর বেহাল দশা, সিআইপির অভ্যন্তরে ডাকাতিয়া নদী ও খাল খনন করা, বোরোপিট খাল ও ডাকাতিয়া নদীর অবৈধ ইজারা বাতিলের দাবি জানানো হয়। তারা পানি উন্নয়ন বিভাগের অবহেলা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের দায়ী করেন, দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দাবি করেন।
জেলা প্রশাসক কৃষকদের বক্তব্য শোনার পর উপজেলা প্রশাসনকে পরবর্তী ১৫ দিনের মধ্যে নদী ও খালসমূহের সকল বাঁধ ও বাধা অপসারণ এবং অবৈধ ইজারা বাতিল করার জন্যে বলেন। দুঃখজনক হলেও সত্য, তাঁর ঘোষণা বাস্তবায়নের সীমানা অতিক্রান্ত হয়েছে। তাই অনতিবিলম্বে জেলা প্রশাসকের প্রথম ঘোষণার বাস্তবায়ন দেখতে চায় কৃষকরা। দ্বিতীয় ঘোষণা অনুযায়ী খাল খনন, পুল, কালভার্ট, ড্রেনেজ ও রাস্তা সংস্কারসহ গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে এখন থেকেই যথাযথ প্রস্তুতি গ্রহণের জন্যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
সভায় এবার যাতে আসন্ন আমন মৌসুমে জলাবদ্ধতায় কৃষকদের ডুবে মরতে না হয় তার জন্যে পানি উন্নয়ন বিভাগ যাতে সদা সজাগ থাকে, তার জন্যে আহ্বান জানান। সভায় আগামী ২০ জুলাই ২০২৫ কৃষক সমাবেশ করার সিদ্ধান্ত হয়।








