রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ১৯:৩৫

উন্মুক্ত স্থানে বালু-পাথর রেখে ব্যবসা করায় ১ লাখ টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি
উন্মুক্ত স্থানে বালু-পাথর রেখে ব্যবসা করায় ১ লাখ টাকা জরিমানা
চাঁদপুর সদর উপজেলাধীন গাছতলা ব্রিজ সংলগ্ন এলাকায় উন্মুক্ত স্থানে বালু-পাথর রেখে ব্যবসা পরিচালনার দায়ে মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘন করে উন্মুক্ত স্থানে বালু, পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রী রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার দায়ে চাঁদপুরে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ নভেম্বর ২০২৬) চাঁদপুর সদর উপজেলার গাছতলা ব্রিজসংলগ্ন এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর ১১ ও ১৭ ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ‘মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ’-এর মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নির্মাণসামগ্রী উন্মুক্ত স্থানে ফেলে না রেখে বিধিমালা মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়