শনিবার, ২৫ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৫:১১

শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো দ্বৈত আবৃত্তি উৎসব 'দাহনকাল'

মৌলভীবাজার প্রতিনিধি।।
শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো দ্বৈত আবৃত্তি উৎসব 'দাহনকাল'

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল দ্বৈত কবিতা আবৃত্তি উৎসব 'দাহনকাল'।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকেলে পৌরসভা মিলনায়তনে 'শ্রীমঙ্গল কবিতা আবৃত্তি উৎসব পরিবার'-এর উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়। আয়োজনে একঝাঁক বাচিকশিল্পী খ্যাতনামা কবিদের কালজয়ী কবিতা দ্বৈত কণ্ঠে আবৃত্তি করেন।

অনুষ্ঠানে অদ্বিতীয়া পাল, দেবাশীষ দাস, খাদিজা আক্তার রিয়া ও আনিকা হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় আবৃত্তিশিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুরের *'হঠাৎ দেখা'* ও *'দুই পাখি'*, শুভ দাশগুপ্তের *'প্রেম'*, নির্মলেন্দু গুণের *'ক্ষেতমজুরের কাব্য'*, কাজী নজরুল ইসলামের *'অভিশাপ'* এবং *'পরিচয়'* সহ রুদ্র গোস্বামী, জায়িদ হোসেন তানু ও সাদাত হোসাইনের বিভিন্ন কবিতা আবৃত্তি করেন।

দ্বৈত আবৃত্তিতে অংশ নেন দেবাশ্রিতা ভট্টাচার্য, মৌনতা দেবনাথ, অন্বেষা ধর, রাজশ্রী হালদার রাজন্যা, শ্রেয়সী পাল, কাজী মাহদী ইসলাম, স্পর্শিয়া বৈদ্য, শ্রেষ্ঠা গোস্বামী, প্রিয়ন্তী দেবনাথ, দিব্যশ্রী ভট্টাচার্য, দেবার্ঘ্য ভট্টাচার্য, রত্নদ্বীপ রায়, মৃত্তিকা ধর, আদিলা হোসেন, আদিবা হোসেন, সৃষ্টি গাইন, পূর্ণশ্রী কর পুরকায়স্থ, আদৃতা দেব, সিয়াম খন্দকার, রাইয়ান জামাল, শিশির চন্দ্র দাস, অভিমন্যু পাল অরিত্র, অনন্তশ্রেষ্ঠা শীল ও অরিত্রিকা রায় চৌধুরীসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, শ্রীমঙ্গলে দ্বৈত কবিতা নিয়ে এ ধরনের আয়োজন এটাই প্রথম। সিলেট বিভাগে প্রতিবছর নিয়মিত আবৃত্তি উৎসবের আয়োজন করে আসছে শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব পরিবার; যার ধারাবাহিকতায় চলতি বছরের গত এপ্রিল মাসেও বাৎসরিক উৎসবটি অনুষ্ঠিত হয়। সেই উৎসবের বিভিন্ন বিভাগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেইজে সেরা নির্বাচিত ৬ জন আবৃত্তিশিল্পীকে এই অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।

'দাহনকাল' দ্বৈত আবৃত্তি উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন-এর শ্রীমঙ্গল প্রতিনিধি দ্বীপঙ্কর ভট্টাচার্য, দৈনিক কালবেলা-এর প্রতিনিধি উজ্জ্বল কুমার দাস এবং আবৃত্তিশিল্পী জলি পাল। এছাড়াও স্থানীয় কবি, লেখক, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও আবৃত্তিশিল্পীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উৎসব আয়োজকরা জানান, শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি চর্চার প্রসার ঘটাতে 'শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব পরিবার'-এর উদ্যোগে প্রতিবছর নিয়মিতভাবে এই উৎসবের আয়োজন করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়