মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫২

টাকা রেখেছি ব্যাংকে, ফেরত দিতে হবে ব্যাংককেই’: অগ্রণী ব্যাংকে গ্রাহকের আহাজারি

টাকা রেখেছি ব্যাংকে, ফেরত দিতে হবে ব্যাংককেই’: অগ্রণী ব্যাংকে গ্রাহকের আহাজারি
আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

"আমি ব্যাংকে টাকা রেখেছি, কোনো নির্দিষ্ট কর্মকর্তাকে চিনি না। ব্যাংক কর্মকর্তা আসবেন-যাবেন, কিন্তু আমার টাকা ফেরত দিতে হবে ব্যাংককেই।"—মুন্সীগঞ্জের শ্রীনগর অগ্রণী ব্যাংক শাখায় এভাবেই আকুতি আর ক্ষোভ প্রকাশ করছিলেন প্রতারণার শিকার বিনা বেগম নামে এক ভুক্তভোগী গ্রাহক।

রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) খোয়ানো টাকা ফেরত পাওয়ার দরখাস্ত জমা দিতে অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় যান বিনা বেগম। তবে ব্যাংকে গিয়ে তিনি জানতে পারেন, অভিযুক্ত ক্যাশ অফিসার মো. শফিকুজ্জামান সোহাগের নামে লিখিত দরখাস্তে উল্লেখ করতে হবে যে, তিনি কর্মকর্তার সাথে 'ব্যক্তিগতভাবে' ক্যাশ লেনদেন করেছেন।

ব্যাংক কর্তৃপক্ষের এমন শর্ত শুনে কান্নায় ভেঙে পড়েন বিনা বেগম। ব্যাংকের ভেতরেই তার আহাজারিতে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, অগ্রণী ব্যাংক একটি সরকারি প্রতিষ্ঠান। তিনি কোনো ব্যক্তির কাছে নয়, বরং ব্যাংকের ক্যাশেই টাকা জমা দিয়েছেন। ব্যাংক কোনোভাবেই এই দায় এড়াতে পারে না।

এ সময় ব্যাংকে উপস্থিত অন্যান্য প্রতারিত ও ভুক্তভোগী গ্রাহকরাও বিনা বেগমের দাবির সাথে একমত পোষণ করেন। দ্রুত সময়ের মধ্যে জমানো টাকা ফেরত পেতে তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়