বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ২৩:০৬

জহিরাবাদ ও এখলাছপুরে নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

জহিরাবাদ ও এখলাছপুরে নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
জহিরাবাদ ও এখলাছপুরে নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ও এখলাছপুর ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপি এবং সন্ত্রাস প্রতিরোধ কমিটি।

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বিকেলে জহিরাবাদ ইউনিয়ন পরিষদের সামনে থেকে উপজেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য আলমগীর সরকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেড়িবাঁধ এলাকায় গিয়ে সন্ত্রাস প্রতিরোধ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। পরে সন্ধ্যায় এখলাছপুর বাজারেও বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জহিরাবাদে অনুষ্ঠিত সন্ত্রাস প্রতিরোধ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহ্বায়ক, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল গণি তপাদার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, জেলা যুবদলের সহসভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, যুগ্ম আহ্বায়ক মামুন সরকার ও মোশারফ হোসেন মুরাদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিছুর রহমান, যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ মুন্সী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, জহিরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল কবিরাজ, সাধারণ সম্পাদক আকতার প্রধান এবং এখলাছপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুয়েল পাটোয়ারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান। এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কথাও বলেন তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়