বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১৬:৪১

চান্দ্রা ইউপিতে বিএনপির ১২ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের অঙ্গীকার

দলীয় মনোনয়ন যিনি পাবেন, তাঁর পক্ষেই কাজ করার ঘোষণা

শেখ আল মামুন।।
দলীয় মনোনয়ন যিনি পাবেন, তাঁর পক্ষেই কাজ করার ঘোষণা
১২ নম্বর চান্দ্রা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. সাব্বির আহমেদ মিয়া।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নে বিএনপির চেয়ারপারসন পদে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে চমৎকার ঐক্য ও সৌহার্দ্যের এক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। দলীয় মনোনয়নপ্রত্যাশীদের যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা ও নৈশভোজে সবাই দলীয় সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) রাত ৮টায় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালিয়ায় সাব্বির আহমেদ মিয়ার বাড়ির আঙিনায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ডা. শেখ মোহাম্মদ জাফরের সভাপতিত্বে এবং মাসুদ মিয়াজীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী মো. সাব্বির আহমেদ মিয়া, মোরশেদ মাস্টার, নূরে আলম জমাদার, মকবুল মাঝি, মো. আক্তার হোসেন পারভেজ, মোহাম্মদ ফারুক আখন, মো. বাতেন জমাদার প্রমুখ।

সভায় চেয়ারম্যান প্রার্থীরা বলেন, চান্দ্রা ইউনিয়নে বিএনপি থেকে মোট ১৬ জন মনোনয়নপ্রত্যাশী থাকলেও তাঁদের মধ্যে ১২ জন একমতের ভিত্তিতে আজ একত্রিত হয়েছেন। তাদের মূল লক্ষ্য—জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক যাঁকে দলীয় মনোনয়ন দেবেন, তাঁরা সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষেই কাজ করবেন।

তাঁরা আরও বলেন, দলের আদর্শ ও শৃঙ্খলার প্রতি তাঁরা প্রত্যেকে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যক্তিগতভাবে নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও দলীয় সিদ্ধান্তের প্রশ্নে কোনো বিভেদ থাকবে না। দলীয় মনোনয়নের বাইরে গিয়ে কেউ নির্বাচনে অংশ নেবেন না কিংবা দলের শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়াবেন না। অতীতের যেকোনো আন্দোলন-সংগ্রামের মতো ভবিষ্যতেও দলের প্রয়োজনে যে কোনো ত্যাগ স্বীকারে তাঁরা প্রস্তুত।

বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা বলেন, এই মতবিনিময় সভার মধ্য দিয়ে চান্দ্রা ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সাংগঠনিক সুদৃঢ়তার এক অনন্য বার্তা পৌঁছে গেছে। দলীয় মনোনয়ন যিনি পাবেন, তাঁর বিজয়ের লক্ষ্যে সবাই একযোগে মাঠে কাজ করবেন।

সভায় আরও বক্তব্য রাখেন—ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. খোকন খান, মোহাম্মদ আলী শেখ, ভুট্টু ঢালী, ইউনিয়ন কৃষক দলের সভাপতি শফিকুর রহমান পাটোয়ারী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইমান গাজী এবং ইউনিয়ন ওলামা দলের সভাপতি শেখ মোহাম্মদ শাহ আলমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

মতবিনিময় সভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক প্রীতি নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়