প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৮
টাকা গ্রহণের ভিডিও ভাইরাল
ফরিদগঞ্জের নাজির সাইফুল স্ট্যান্ড রিলিজ

ঘুষের টাকা গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফরিদগঞ্জ উপজেলা ভূমি অফিসের নাজির সাইফুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) করা হয়েছে।
|আরো খবর
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর একাধিক জাতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নাজির সাইফুল ইসলামের টাকা গ্রহণের ভিডিওটি ছড়িয়ে পড়ে (ভাইরাল হয়)। ভিডিওটি প্রকাশ্যে আসার পর সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ গ্রহণের নানা অভিযোগ উঠতে থাকে।
ঘটনার সত্যতা ও গুরুত্ব বিবেচনায় তাকে ফরিদগঞ্জ থেকে স্ট্যান্ড রিলিজ করে হাইমচর উপজেলা ভূমি অফিসে পদায়ন করা হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে আনীত অভিযোগের সুষ্ঠু তদন্তে একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।








