বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৯

চাঁদপুর মডেল থানার ওসিকে চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর মডেল থানার ওসিকে চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির ফুলেল শুভেচ্ছা

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর শহরের ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) রাত ৯টায় চাঁদপুর সদর মডেল থানায় উপস্থিত হয়ে ওসির হাতে পুষ্পস্তবক তুলে দেন সমিতির নবনির্বাচিত সভাপতি মো. সেলিম হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. হারুন হাওলাদার।

শুভেচ্ছা বিনিময়কালে ওসি ফয়েজ আহমেদ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। তিনি বলেন, “ব্যবসায়ী ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় থাকলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার রাখা সম্ভব। ব্যবসায়ীদের যে কোনো যৌক্তিক দাবিতে পুলিশ পাশে থাকবে। একই সঙ্গে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ব্যবসায়ী নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা প্রত্যাশিত।”

ওসিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনের পর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ চৌধুরী ঘাট এলাকার সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ বেপারী, সহ-সভাপতি উত্তম কুমার ঘোষ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নুরু কাজী, যুগ্ম সম্পাদক মমিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ গাজী, কোষাধ্যক্ষ মো. মানিক ঢালী, দপ্তর সম্পাদক মো. ফারুক, প্রচার সম্পাদক মো. বেলায়েত খান এবং কার্যনির্বাহী সদস্য আরিফ, মো. সাইদ শেখ ও ফয়সাল মিজি উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়