প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১
চাঁদপুর সওজ'র নতুন নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ান

চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেছেন ভূঁইয়া রেদওয়ানুর রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) তিনি বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. ইউনুস আলীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
|আরো খবর
এর আগে তিনি সড়ক ভবনের প্রধান কার্যালয়ের এইচডিএম অপারেশন বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত জীবনে ২০১২ সালে সড়ক বিভাগে যোগদানের পর ২০১৪ সাল পর্যন্ত তিনি সড়ক ভবনে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি নরসিংদীর শিবপুর সড়ক বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী, ঢাকার কল্যাণপুর সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী এবং শরীয়তপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। বিভিন্ন কর্মস্থলে দায়িত্ব পালনকালে তিনি সড়ক ও সেতু নির্মাণসহ নানা উন্নয়নমূলক প্রকল্প সফলভাবে বাস্তবায়নে ভূমিকা রাখেন। তাঁর এই দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে চাঁদপুরের সড়ক যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে গতি আসবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।
ডিসিকে/ এমজেডএইচ








