প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ২১:০১
রামচন্দ্রপুরে মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর পাটোয়ারীর দাফন সম্পন্ন

বুধবার (১ এপ্রিল ২০২৬) সন্ধ্যায়
|আরো খবর
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও রূপালী ব্যাংক মতিঝিল হেড অফিসের অবসরপ্রাপ্ত ডিজিএম মো. জাহাঙ্গীর আলম পাটোয়ারী (৭৫) ঢাকা হলিফ্যামিলি হসপিটালে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহে...... রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৩ কন্যা, ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) বাদ জোহর নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদা ও নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
নামাজে জানাজায় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব ব্যাংকার মুজিবুর রহমান, সদস্য আ. হাই,
সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আ. সামাদ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা ও সাঁতারু সানাউল্লাহ, চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দুবারের নির্বাচিত কমান্ডার ও বর্তমানে জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আবুল কালাম চিশতী, শহীদ মোল্লা, মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন পাটোয়ারী, মুক্তিযোদ্ধা শফিউল্লাহ মোল্লাসহ বিভিন্ন পেশার মানুষ।








