প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ২২:৫০
হাজীগঞ্জে অসচ্ছল মানুষের মাঝে বনফুল সংঘের ঈদ উপহার বিতরণ

ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বনফুল সংঘের উদ্যোগে অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) থানা রোডস্থ ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে দু শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
|আরো খবর
উপহার সামগ্রী বিতরণের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বনফুল সংঘের সাবেক সভাপতি ও হাজীগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ড. মো. আলমগীর কবির পাটওয়ারী। তিনি তাঁর বক্তব্যে পবিত্র ঈদুল ফিতরের পূর্বে এমন প্রশংসনীয় কাজের জন্যে ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানান।
বনফুল সংঘের সভাপতি রোটা. রুহিদাস বণিকের সভাপ্রধানে ও সহ-সাধারণ সম্পাদক মো. মাইন উদ্দিন মুক্তার সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন ক্লাবের সদস্য আলহাজ্ব মো. ইমাম হোসেন, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন খান, উপদেষ্টা মো. ইকবালুজ্জামান ফারুক প্রমুখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাহআলম, ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ, সদস্য শাহজামাল, সহ-সভাপতি মো. সালাউদ্দিন ফারুক, আব্দুল হাই পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক কাজী তাওহীদুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. শাহআলম, কোষাধ্যক্ষ মো. আবুল বাশার বাবুল, প্রচার সম্পাদক মো. সুলতান মিয়া উপস্থিত ছিলেন।
এছাড়া ক্লাবের দপ্তর সম্পাদক কামাল হোসেন, সাহিত্য সম্পাদক কাজী আবু নছর ইয়াপি, সাংস্কৃতিক সম্পাদক দিপক সাহা, ক্রীড়া সম্পাদক মনোয়ার হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক খাজা মাঈনুদ্দীন, সমাজকল্যাণ সম্পাদক শহীদুল্লাহ, মহিলা সম্পাদক জান্নাতুল ফেরদৌস সুমী, সদস্য ইবনে মিজান রনি, এসএম আক্তার হোসেন, নজরুল ইসলাম, রিটু ও রোমান কাজীসহ ক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।








