প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৮:০৯
আমার ভালবাসার চাদরে জড়িয়ে আছে শুধু ব্রাজিল

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ভাবনায় মতলব দক্ষিণের ব্রাজিল সমর্থক শরীফুল ইসলাম বলেছেন আক্রমণাত্মক তির্যক কথা। তিনি বলেন, ইতিহাস জানে না অনেক আর্জেন্টিনার সমর্থক। ফিফা ও বিভিন্ন খেলাধুলা পরিসংখ্যান সংস্থার (যেমন : AiScore I Wikipedia) তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবলে মোট ১১৫ বার মুখোমুখি হয়েছে| এর মধ্যে ব্রাজিল জিতেছে ৪৬টি ম্যাচে এবং আর্জেন্টিনা জিতেছে ৪৩টি ম্যাচে।বাকি ২৬টি ম্যাচ ড্র হয়েছে। ইতিহাস জানুন, আগে নিজেদের লেভেল ঠিক করে ব্রাজিলের লেভেলে আসুন। তারপর সমালোচনা করুন।
|আরো খবর
১৯৮৬ সালের বিশ্বকাপে হাত দিয়ে গোল করেছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। ফুটবল ইতিহাসে এই গোলটি 'হ্যান্ড অব গড' (Hand of God) বা 'ঈশ্বরের হাত' নামে পরিচিত। নিজের হাতকে ঈশ্বরের হাত বলে প্রচারণায় এ দল করে কারা, কেমনে কি?
গোল দিয়েছে জার্মানি। লাফালাফি করে আর্জেন্টিনার সমর্থক। গ্রাম্য প্রবাদে আছে, নিজের বাপ ছেলের পরিচয় দেয় না, তাই অন্যকে বাপ ডেকে মনের সুখ মিটানো। রাগ করলা!
আসুন, ঝগড়া বিবাদ এড়িয়ে, নিজের দেশ, বাংলাদেশকে ভালবাসি। সমর্থন, সেটাতো সাময়িক। চিরস্থায়ী প্রতিবেশী, বন্ধুত্ব; ভাই ব্রাদার, সমর্থন নিয়ে ঝগড়া করবেন না, নিজেদের মধ্যে দূরত্ব না বাড়িয়ে কাছে থাকুন।"
শরীফুল ইসলাম বলেন,
"ব্রাজিল মানেই ছন্দময় ফুটবল, আর ফুটবল মানেই শিল্পের এক নিখুঁত ছোঁয়া! প্রিয় সেলেসাওদের জন্যে হৃদয় নিংড়ানো ভালোবাসা ও শুভ কামনা। আশা করি, মাঠের দারুণ পারফরম্যান্সে তারা আবার বিশ্বজয় করবে!"
শরীফুল বলেন, "আমার হৃদয়ে, আর ভালোবাসার চাদরে জড়িয়ে আছে শুধু ব্রাজিল! হেক্সা জয়ের পথে অবিরাম শুভকামনা আমাদের প্রিয় দলের জন্যে।"








