রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০১:২০

স্থানীয় সরকার নির্বাচন : সম্ভাব্য প্রার্থীর মুখোমুখি-২২

হয়রানি না করে নাগরিক সেবাগুলো দ্রুত সমাধান করা হবে

.......... জহিরুল ইসলাম

নূরুল ইসলাম ফরহাদ
হয়রানি না করে নাগরিক সেবাগুলো দ্রুত সমাধান করা হবে

জহিরুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলার একজন জনপ্রিয় ইউপি সদস্য। তিনি পরপর দুবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। শেষবার তাঁর পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। রাজপথে আন্দোলন করতে গিয়ে দুবার জেলও খাটতে হয়েছে তাঁকে। ফরিদগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কসিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জেলা যুবদলের সদস্য। দুবার ইউপি সদস্য পদে নির্বাচন করলেও এবার চেয়ারম্যান পদেই লড়বেন। নির্বাচিত হলে কেমন ইউনিয়ন গড়বেন সে বিষয়ে মুখোমুখি হয়েছেন দৈনিক চাঁদপুর কণ্ঠের। নিচে তা তুলে ধরা হলো--

চাঁদপুর কণ্ঠ : আপনি স্থানীয় সরকার নির্বাচনে কোন্ পদে প্রার্থী হচ্ছেন?

জহিরুল ইসলাম : ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হবো।

চাঁদপুর কণ্ঠ : অতীতে কি কখনও নির্বাচনে অংশ নিয়েছেন?

জহিরুল ইসলাম : আমি ২০১৬ সালে ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে নির্বাচন করে ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। ২০২২ সালে ইউপি নির্বাচনে দ্বিতীয় বারের মতো একই ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছি। সেই সাথে পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছি। ২০২৫ সালের ৫ মার্চ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছি।

চাঁদপুর কণ্ঠ : আপনি কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দলীয় সমর্থন বা মনোনয়ন প্রত্যাশা করেন?

জহিরুল ইসলাম : ইনশাআল্লাহ আমি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দলীয় সমর্থন আশা করছি। কারণ বুঝ হওয়ার পর থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নিজেকে বিলিয়ে দিয়েছি। দুবার কারাবরণ করেছি। ফরিদগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। বর্তমানে জেলা যুবদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি।

চাঁদপুর কণ্ঠ : পরিচিতি লাভের জন্যে প্রার্থী হতে চান, নাকি বিজয়ী হওয়ার জন্যে নির্বাচন করবেন?

জহিরুল ইসলাম : পরিচিতি লাভের জন্যে নয়, আমার ইউনিয়নের জনগণ যদি চায় ইনশাআল্লাহ পরিপূর্ণ চেয়ারম্যান হবার জন্যেই নির্বাচন করবো।

চাঁদপুর কণ্ঠ : নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে বলে আপনি আশাবাদী? নির্বাচনের সুষ্ঠুতার বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে কি?

জহিরুল ইসলাম : প্রশাসন যদি চায় তাহলে অবশ্যই নির্বাচন শতভাগ অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে।

চাঁদপুর কণ্ঠ : এলাকার উন্নয়নে আপনি ভোটারদের উদ্দেশ্যে কোনো প্রতিশ্রুতি ব্যক্ত করতে চান?

জহিরুল ইসলাম : ইতোমধ্যে আমি ইউনিয়নের দায়িত্ব পেয়ে অনেক রাস্তাঘাট, কালভার্ট, গাইড ওয়ালসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। সাধারণত একটি জন্ম নিবন্ধনের জন্যে মানুষ মাসের পর মাস ইউনিয়ন পরিষদে এসে হয়রানির শিকার হতো। আমি মানুষের এই সেবাগুলো যেমন- জন্মনিবন্ধন, প্রত্যয়নপত্র, নাগরিক সনদসহ যাবতীয় সেবাসমূহ কয়েক মিনিটের মধ্যেই দেয়ার চেষ্টা করি। গ্রাম আদালত সম্পর্কিত বিষয়ে মানুষকে ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে অল্প সময়ের মধ্যে সমাধান করতে পেরেছি। আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই এই কাজ অব্যাহত রাখবো। সেই সাথে এলাকাকে মাদকমুক্ত করার চেষ্টা করবো।

চাঁদপুর কণ্ঠ : আপনার জীবনে জনকল্যাণমূলক কাজের কোনো উদাহারণ আছে? থাকলে দু-একটি বলতে পারেন?

জহিরুল ইসলাম : ২০১৬ সাল থেকে অদ্যাবধি অসংখ্য রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজসহ অসংখ্য জনকল্যাণমূলক কাজ করেছি।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়