রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ২২:০১

বেড়িবাঁধ রক্ষায় উন্নয়নমূলক কাজ পরিদর্শনে ড. মো. জালাল উদ্দিন এমপি

পাউবো'র কাজে অনিয়ম দেখে কাজ বন্ধ করে দিলেন

মাহবুব আলম লাভলু ও কামরুল হাসান রাব্বি।।
পাউবো'র কাজে অনিয়ম দেখে কাজ বন্ধ করে দিলেন

মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন এলাকায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ রক্ষায় উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুরে আকস্মিক পরিদর্শনকালে ওই কাজের ব্যাপক অনিয়ম দেখে তাৎক্ষণিক কাজ বন্ধ রাখার নির্দেশ দেন আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি।

পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ রক্ষণাবেক্ষণ প্রকল্পের প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে শহীদ ব্রাদার্স এ কাজ বাস্তবায়ন করছে।

এ কাজে ইট, বালু পাথর‌সহ বিভিন্ন সামগ্ৰীতে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হয়। সে জন্যে স্থানীয় সংসদ সদস্য কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আ. গণি তপাদার, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস, ছাত্রবিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদ জামান টিপু, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াছ আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ৷

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়