রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৯

হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি

হাজীগঞ্জ থেকে সকল অন্যায় দূর করা হবে

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জ থেকে সকল অন্যায় দূর করা হবে

আমরা এক মাসের মধ্যেই হাজীগঞ্জ ও শাহরাস্তির বাজার সমূহকে পরিষ্কার করবো। হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার বিশেষ করে বাজার এলাকায় মাদক, ইভিটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজ ও দখলদার দূর করতে চাই। আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। বিশেষ করে যারা মাদক ব্যবসা ও চাঁদাবাজির সাথে জড়িত এবং ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের নেতৃত্বে যারা রয়েছেন, তাদের নাম-ঠিকানা আমাকে ব্যক্তিগতভাবে দিন। শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে চাঁদপুর-৫ আসনের নবনির্বাচিত সাংসদ মো. মমিনুল হক হাজীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় তিনি আরো বলেন, সাব-রেজিস্ট্রার অফিস, ভূমি অফিস, ইঞ্জিনিয়ার অফিস, উপজেলা পরিষদ ও পৌরসভায় যেনো দুর্নীতি না থাকে। সেখানে যেনো কোনো মানুষ হয়রানির শিকার না হয়। এসব প্রতিষ্ঠানে যারা দালালির সাথে জড়িত তারা অনেকেই চিহ্নিত। এছাড়া সালিসি বৈঠকের নামে মানুষ যেনো প্রতারিত ও ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টিও গুরুত্বের সাথে দেখা হবে। যারা বিচারের নামে প্রতিষ্ঠান খুলে বসেছেন, তাদেরকে সতর্ক করে দিচ্ছি।

হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় সাংসদের ব্যবসায়িক কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মমিনুল হক এমপি আরো বলেন, মুক্তিযোদ্ধা সংসদ ও হাজীগঞ্জ প্রেসক্লাবের জন্যে নির্ধারিত স্থানে স্থায়ীভাবে বসার ব্যবস্থা করা হবে। ধারাবাহিক উন্নয়নমূলক কাজের পাশাপাশি আমি গুরুত্বের সাথে শিক্ষা, স্বাস্থ্য ও হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে কাজ করতে চাই। কাউকে অন্যায়ভাবে হয়রানি কিংবা ক্ষতিগ্রস্ত করা যাবে না। কেউ অপরাধী হলে তার বিচার নিশ্চিত করা হবে।

এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমান, কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ, সদস্য কামরুজ্জামান টুটুল, খন্দকার আরিফ, সম্মানিত সদস্য মোহাম্মদ কামাল হোসেন, সাইফুল ইসলাম সিফাত, পর্যবেক্ষক সদস্য জাহিদ হাসান, সংবাদকর্মী মজিবুর রহমান রনি প্রমুখ। এতে প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্য ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৪০৪ ভোট জয়লাভ করেন ইঞ্জি. মমিনুল হক। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৯ হাজার ৭৪৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়