বুধবার, ২০ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ মে ২০২৬, ০১:৫০

নেশার অর্থের জন্যে ছেলে কর্তৃক মাকে হত্যা

মাত্র ৮ ঘণ্টায় রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
মাত্র ৮ ঘণ্টায় রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার

চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর বালিয়া এলাকায় সংঘটিত নেশার অর্থের জন্যে ছেলে কর্তৃক মা-কে হত্যা সংক্রান্ত চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন করেছে চাঁদপুর জেলা পুলিশ। রোববার (১৭ মে ২০২৬) উত্তর বালিয়া এলাকার একটি বসতঘর থেকে জান্নাত বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বলে প্রতীয়মান হলেও পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্তের নেতৃত্বে এসআই মো. আওলাদ হোসেন এবং সঙ্গীয় অফিসার ও ফোর্স দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহালকালে নিহতের মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাতের চিহ্ন দেখতে পেয়ে বিষয়টিকে হত্যাকাণ্ড হিসেবে শনাক্ত করেন এবং দ্রুত তদন্ত কার্যক্রম শুরু করেন।

পরবর্তীতে চাঁদপুর সদর মডেল থানার চৌকস টিম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাত্র ৮ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে নিহতের মাদকাসক্ত বড়ো ছেলে মো. রাকিব হোসেন (২২)কে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, মাদক সেবনের জন্যে টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে নিজ মাকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে।

তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লাঠি উদ্ধার করা হয় এবং পরবর্তীতে সে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়