মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১৩:৫৪

শ্রীনগরে ‘নবাব কাচ্চি ডাইন’-এ ভয়াবহ অগ্নিকাণ্ড: ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আব্দুল মান্নান সিদ্দিকী , শ্রীনগর
শ্রীনগরে ‘নবাব কাচ্চি ডাইন’-এ ভয়াবহ অগ্নিকাণ্ড: ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মুন্সিগঞ্জের শ্রীনগরে ভাগ্যকুল রোডে অবস্থিত ‘নবাব কাচ্চি ডাইন’ রেস্তোরাঁয় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে রেস্তোরাঁটির প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ৬ এপ্রিল সোমবার সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে ওই রেস্তোরাঁয় আগুন লাগে। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের দুটি ইউনিটের নিরলস চেষ্টায় সকাল ৯টা ৪৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ফলে রেস্তোরাঁটির দ্বিতীয় তলার একাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, রেস্তোরাঁর রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানপাটে ছড়িয়ে পড়তে পারেনি, ফলে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে পুরো এলাকা।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান নবাব কাচ্চি ডাইনের স্বত্বাধিকারী জানান, মাত্র ৬ মাস আগে তিনি রেস্তোরাঁটি চালু করেছিলেন। মানসম্মত সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি জনপ্রিয় হয়ে উঠছিল। আকস্মিক এই দুর্ঘটনায় তিনি আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার সাথে সাথেই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। গ্যাস সিলিন্ডার থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে। এতে আনুমানিক দুই লক্ষাধিক টাকার মালামাল ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।”

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়