সোমবার, ১৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৪:০২

উত্তরায় মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষ: রণক্ষেত্র রাজলক্ষ্মী ও হাউজবিল্ডিং এলাকা

বিশেষ প্রতিবেদক
১৬ মার্চ, ২০২৬
উত্তরায় মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষ: রণক্ষেত্র রাজলক্ষ্মী ও হাউজবিল্ডিং এলাকা

রাজধানীর উত্তরায় মধ্যরাতে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। রোববার (১৫ মার্চ) দিবাগত রাত ১২টার পর থেকে শুরু হওয়া এই তাণ্ডব চলে ভোররাত পর্যন্ত। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ভিডিও :মধ্যরাতে রণক্ষেত্র উত্তরা(সংগৃহীত)

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরা ৭ নম্বর সেক্টরের রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তের মধ্যেই তা সহিংসতায় রূপ নেয়। এক পক্ষ অন্য পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে সাধারণ পথচারী ও যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজলক্ষ্মী থেকে শুরু হওয়া এই উত্তেজনা দ্রুত আজমপুর এবং হাউজবিল্ডিং এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এসময় বেশ কিছু যানবাহনে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক দফা লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, যার ফলে গভীর রাতেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০-১২ জন আহত হয়েছেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে উত্তরার স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

পুলিশের বক্তব্য: উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাত ৩টার পর পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। ভোররাত থেকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করলেও সাধারণ মানুষের মনে আতঙ্ক কাটেনি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়