প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৭
সাংবাদিক জাবেদের পিতা ইমান হোসেন জমাদারের দাফন সম্পন্ন

পাঠক সংবাদ-এর ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক আওয়ার বাংলাদেশের জেলা প্রতিনিধি ও দৈনিক সুদীপ্ত চাঁদপুরের সাংবাদিক মো. জাবেদ হোসেনের পিতা ইমান হোসেন জমাদার (৮৬)-এর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত পৌনে ২টার দিকে বার্ধক্যজনিত কারণে ইমান হোসেন জমাদার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি....... রাজিউন)। রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) বাদ জোহর চাঁদপুর শহরের মাদ্রাসা রোডস্থ রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি ইউনুছ আহমেদ। জানাজায় স্থানীয় সাংবাদিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে রেলওয়ে কাঁচ্চা কলোনী কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরে চিকিৎসাধীন অবস্থায় ইমান হোসেন জমাদারের মৃত্যুতে সাংবাদিক মহল ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এক যৌথ শোকবার্তায় স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।







