রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৫

হাজীগঞ্জের দ্বাদশগ্রাম ইউনিয়নে কৃষক দলের মতবিনিময় সভা ও কমিটি গঠন

আলমগীর কবির।।
হাজীগঞ্জের দ্বাদশগ্রাম ইউনিয়নে কৃষক দলের মতবিনিময় সভা ও কমিটি গঠন

হাজীগঞ্জ উপজেলার ১২ নম্বর দ্বাদশগ্রাম ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার শর্তে ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ইউনিয়নের দেওদ্রোন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দু পর্বে এই অনুষ্ঠান আয়োজিত হয়। প্রথম পর্বে ইউনিয়ন কৃষক দল নেতা ইকবাল হোসেন মিজির সভাপতিত্বে ও মো. বশির উল্যাহ বকাউলের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি মো. নজরুল ইসলাম পাটওয়ারী। বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হেলাল উদ্দিন প্রধানীয়া, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. ফারুক প্রধানীয়া ও সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদদীন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৪ নম্বর কালচোঁ ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. লিটন পাটওয়ারী, ৫ নম্বর সদর ইউনিয়নের সহ-সভাপতি সোহেল বেপারী এবং কৃষক দল নেতা মমিন হোসেন। এ সময় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে ১২ নম্বর দ্বাদশগ্রাম ইউনিয়ন কৃষক দলের ৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মো. রফিকুল ইসলামকে সভাপতি, মো. বাবুল প্রধানীয়াকে সিনিয়র সহ-সভাপতি, মো. বশির উল্যাহকে সাধারণ সম্পাদক, মো. আব্দুস ছামাদ বকাউলকে যুগ্ম সম্পাদক এবং মো. আব্দুল মতিন বকাউলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

ঘোষিত এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা কৃষক দলের নিকট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়