রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

চাঁদপুর বাখরাবাদের ম্যানেজার প্রকৌশলী মো. মীর ফজলে রাব্বীর বিদায় সংবর্ধনা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
চাঁদপুর বাখরাবাদের ম্যানেজার প্রকৌশলী মো. মীর ফজলে রাব্বীর বিদায় সংবর্ধনা

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড, আঞ্চলিক বিতরণ কার্যালয়, চাঁদপুরের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মো. মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর বাখরাবাদ গ্যাস অফিসে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ​অনুষ্ঠানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের আঞ্চলিক বিতরণ কার্যালয়, চাঁদপুরের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তা প্রকৌশলী মো. মীর ফজলে রাব্বীকে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

​সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সহকর্মীরা তাঁর মেয়াদের নানামুখী কাজের প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়