বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫১

ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াইয়ের অবসান: না ফেরার দেশে শিক্ষক খোকন মজুমদার

বিশেষ প্রতিবেদক: মো. জাকির হোসেন
ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াইয়ের অবসান: না ফেরার দেশে শিক্ষক খোকন মজুমদার

ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াইয়ের অবসান: না ফেরার দেশে শিক্ষক খোকন মজুমদার

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের সিনিয়র শিক্ষক মোঃ খোকন মজুমদার আর নেই। আজ ১৮ই ফেব্রুয়ারি (বুধবার) বিকেল ৫:০০ ঘটিকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম খোকন মজুমদার ২০১৪ সাল থেকে দীর্ঘ ১৪ বছর যাবৎ ব্রেইন টিউমার থেকে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। আজ বিকেলে দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটিয়ে তিনি পরপারে পাড়ি জমান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ কন্যাসন্তান, এবং বৃদ্ধ মা-বাবাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পিতা মোঃ দেলোয়ার হোসেন মজুমদার ও মাতা মমতাজ বেগম বর্তমানে জীবিত রয়েছেন। ৩ ভাই ও ২ বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

উল্লেখ্য, তাঁর একমাত্র পুত্র সন্তান রাফি বর্তমানে কাতারের একটি বিশ্ববিদ্যালয়ে আমেরিকান স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষায় অধ্যায়নরত আছেন।

জানাজার সময়সূচী: মরহুমের প্রথম জানাজা আগামীকাল বাদ জোহর বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে দুপুর ৩ টায় তাঁর নিজ গ্রাম সিদলা মজুমদার বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

অধ্যক্ষের শোকবার্তা: প্রিয় সহকর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম। এক শোকবার্তায় অধ্যক্ষ বলেন, "খোকন মজুমদার কেবল একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন আমাদের প্রতিষ্ঠানের এক নিবেদিতপ্রাণ অভিভাবক। ক্যান্সারের সাথে লড়াই করেও তিনি শিক্ষা প্রসারে যে অবদান রেখেছেন, তা অমূল্য। তাঁর প্রয়াণে আমরা এক সত্যিকারের অভিভাবককে হারালাম।"

শোক প্রকাশ: ইতিপূর্বেই বিদ্যালয়ের সভাপতি ও হাজীগঞ্জ উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন প্রিয় শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়