প্রকাশ : ০৩ জুন ২০২৫, ২২:০৮
হাজীগঞ্জের যুবদল নেতা কাজী জসিমের মাতৃবিয়োগ, বিভিন্ন মহলের শোক

হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম উদ্দিনের মা তহুরের নেছা (৭৬) আর নেই (ইন্নালিল্লাহে... রাজিউন)। মঙ্গলবার (৩ জুন ২০২৫) সকালে তিনি বার্ধক্যজনিত কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
|আরো খবর
- হাজীগঞ্জে বিনামূল্যে সেবাপ্রাপ্ত পাঁচ শতাধিক রোগীর মধ্যে দেড় শতাধিকের চক্ষু অপারেশনের ব্যবস্থা
- চার কিলোমিটারজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু : দখল-দূষণে মৃতপ্রায় খাল পুনরুদ্ধারের উদ্যোগ, পর্যায়ক্রমে মতলব ও হাজীগঞ্জ পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম
- হাজীগঞ্জের মেনাপুরে সড়ক দুর্ঘটনায় তরিকুল নিহতের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
এদিকে কাজী জসিম উদ্দিনের মা তহুরের নেছার মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।
এছাড়া শোকপ্রকাশ করেন উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, জিয়া পরিষদ, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।






