বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ০৬ জুন ২০২২, ১৩:৪৩

শাহরাস্তিতে যায়যায় দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তিতে যায়যায় দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দৈনিক যায়যায় দিন পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহরাস্তি উপজেলা ফ্রেন্ডস ফোরামের আয়োজনে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৬ জুন সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালী বের করা হয়। শাহরাস্তি উপজেলা প্রতিনিধি সুচিপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ আবুল কালামের সার্বিক সহযোগিতায় এতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী সেফালী, উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, তোফায়েল আহমেদ ইরান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল মান্নান, অবসর প্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা দুলাল, সাংবাদিক নেতা কাজী হুমায়ূন কবির, মোঃ মঈনুল ইসলাম কাজল, মাসুদ রানা, হাবিবুর রহমান, ফয়েজ আহমেদ, জামাল হোসেন, রফিকুল ইসলাম। র্যালীটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় আগত অতিথিবৃন্দ পত্রিকাটির সাফল্য কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়