বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১৮:২৩

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা চক্রের আরও ২ সহযোগী গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ১১

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা চক্রের আরও ২ সহযোগী গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ১১

অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণা করে আসা চক্রের আরও দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা পুলিশ। এ নিয়ে চক্রটির মোট ১১ সদস্যকে আইনের আওতায় আনা হলো।

বুধবার (০৪ নভেম্বর ২০২৬) চাঁদপুর জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ চক্রের আরও ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

পুলিশ জানায়, চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল গত সোমবার (৩ নভেম্বর) চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানা পুলিশের সহযোগিতায় ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. আনছার উল্লাহ, এসআই জিয়াউল হক জিয়া, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইলিয়াস ও এএসআই জহির উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সন্দ্বীপ থানার কালাপানিয়া ও আমানউল্যাহ ইউনিয়ন থেকে চক্রের দুই সহযোগীকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— চট্টগ্রামের সন্দ্বীপ থানার কালাপানিয়া ইউনিয়নের শ্রী শান্ত শীল (২৫) এবং একই উপজেলার আমানউল্যাহ ইউনিয়নের মিঠুন সূত্রধর (২৯)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা অনলাইন প্রতারণা চক্রের প্রযুক্তিগত সহায়তা প্রদানকারী হিসেবে কাজ করতেন। তারা ফেসবুক পেজের প্রচারণা, পোস্ট বুস্ট করা এবং ভুয়া ওয়েবসাইট তৈরিতে চক্রের মূল হোতাদের সহযোগিতা করতেন। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন, ৪টি খোলা সিম কার্ড, ১টি ল্যাপটপ এবং ১টি কম্পিউটার পিসি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বুধবার (৪ নভেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চাঞ্চল্যকর এই প্রতারণা চক্রের সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়