মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০০:৫০

চাঁদপুরে শব্দদূষণবিরোধী অভিযানে ৭ হাইড্রোলিক হর্ন জব্দ, ৭ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে শব্দদূষণবিরোধী অভিযানে ৭ হাইড্রোলিক হর্ন জব্দ, ৭ হাজার টাকা জরিমানা
আব্দুল্লাহ আল মামুন

শব্দদূষণ নিয়ন্ত্রণে চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সোমবার (২ নভেম্বর ২০২৬) পরিচালিত এ অভিযানে চারটি যানবাহন থেকে নিষিদ্ধ সাতটি হাইড্রোলিক হর্ন জব্দ এবং ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম এবং দীপংকর বাড়ৈ। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬(১) ধারা লঙ্ঘনের দায়ে চারটি যানবাহনের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করা হয়। মামলাগুলোতে মোট ৭ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং নিষিদ্ধ সাতটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

অভিযানকালে বিভিন্ন যানবাহনে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকার সাঁটানো হয়। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর সদর মডেল থানার একটি দল সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক মিজানুর রহমান জানান, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়