প্রকাশ : ০১ মে ২০২৬, ২১:১১
শাহরাস্তিতে স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা

শাহরাস্তিতে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক নারী। শুক্রবার (১ মে ২০২৬) বিকেলে শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা মধ্য বাজার যুবরাজ চন্দ্র শীলের ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
|আরো খবর
নিহতের পরিবার জানায়, প্রায় ৫ বছর আগে চিতোষী পশ্চিম ইউনিয়নের দৈয়ারা বেপারী বাড়ির সালমা আক্তার (২৩)-এর সাথে একই উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের প্রসন্নপুর ছোয়ানী বাড়ির সৌদী প্রবাসী মো. রিয়াদ হোসেন (২৬)-এর পারিবারিকভাবে বিয়ে হয়।
বিভিন্ন সুত্রে জানা গেছে, প্রবাসী স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় অভিমানে স্বামীকে ভিডিও কলে রেখে ৪ বছরের মেয়েকে বাসার বাইরে পাঠিয়ে বসতঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সালমা।
শাহরাস্তি মডেল থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্যে প্রেরণ করে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।







