প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১৬:৫১
জাতীয় আইনগত সহায়তা দিবসে চাঁদপুরে নানা কর্মসূচি

প্রতি বছরের ন্যায় মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) দেশের আপামর জনসাধারণকে সরকারি আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে চাঁদপুরেও 'জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬' উদযাপন করা হবে।
|আরো খবর
চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটি'র চেয়ারম্যান সামছুন্নাহার কর্তৃক আমন্ত্রণ জানানো এক কার্ড থেকে এ তথ্য জানা যায়। এতে লিখা হয়, দিবসটি উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটি কর্তৃক আয়োজিত সকল কার্যক্রমে আপনার উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
দিবসটি উদযাপনের কর্মসূচি হচ্ছে : সকাল ৮টা ১৫মিনিটে জেলা জজ আদালত প্রাঙ্গণে দিবসটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন। সকাল সাড়ে ৮টায় জেলা জজ আদালত প্রাঙ্গণ, চাঁদপুর থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হবে। সকাল ৯ টায় জেলা আইনজীবী সমিতি ভবন, চাঁদপুর-এর সম্মেলন কক্ষে হবে আলোচনা সভা।








