বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৭

রামগঞ্জে জমির টপ সয়েল কাটার দায়ে ২ জনের কারাদণ্ড

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগঞ্জে জমির টপ সয়েল কাটার দায়ে ২ জনের কারাদণ্ড

লক্ষ্মীপুরের রামগঞ্জে অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বিকেল ৫ টায় উপজেলার ভাটরা ইউনিয়নের নান্দিয়ারা মাঠে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক।

অভিযানে মেঘনা ব্রিকফিল্ডের ম্যানেজার ও কর্মচারী মিজানুর রহমান এবং মাহমুদুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উল্লেখ্য যে, তাদের নেতৃত্বে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার সত্যতা পাওয়া যায়। এছাড়া গ্রামীণ সরু সড়ক ব্যবহার করে মাটি পরিবহনের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগও প্রমাণিত হয়।

এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধন ২০২৩)- এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত দুজনের প্রত্যেককে ত্রিশ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়