বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১৩

কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতে চার ব্যবসায়ীর জরিমানা

আলমগীর তালুকদার।।
কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতে চার ব্যবসায়ীর জরিমানা

পবিত্র রমজান মাসে বাজার তদারকির অংশ হিসেবে কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতে চার ফল ব্যবসয়ীকে জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) কচুয়া পৌর বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির।

এ সময় ভোক্তা অধিকার আইনে ফল ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে ৪ হাজার, আবদুল কাদেরকে ২ হাজার, দুলাল মিয়াকে ২ হাজার ও মুদি দোকানি মিজানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে স্যানিটারী ইন্সপেক্টর আহসান উল্লাহসহ আইন-শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়